সেপ্টেম্বর ১০, ২০২৬, ০১:৩২ এএম
অ্যাপল বাজারে এনেছে তাদের প্রথম ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুয়ো। ভারতের বাজারে এই ফোনের প্রারম্ভিক দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। আগামী ১৬ অক্টোবর থেকে নতুন এই ডিভাইসের প্রি-অর্ডার শুরু হবে। ব্যবহারকারীদের হাতে ফোনটি পৌঁছানো শুরু হবে ২৩ অক্টোবর থেকে। নতুন এই ডিভাইসের স্পেসিফিকেশন ও ফিচারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
আইফোন ডুয়োতে ৭ দশমিক ৬ ইঞ্চির ভেতরের পর্দা এবং ৫ দশমিক ৪ ইঞ্চির বাইরের পর্দা রয়েছে। উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য দুটি পর্দাতেই সর্বোচ্চ তিন হাজার নিটস পর্যন্ত উজ্জ্বলতা সুবিধা যুক্ত করা হয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থায় ফেস আইডির বদলে এতে টাচ আইডি ব্যবহার করা হয়েছে, যা ডিভাইসের পাশের বাটনের সাথে সংযুক্ত। নকশায়ও এসেছে লক্ষণীয় বদল।

আগের মডেলগুলোর মতো এতে কোনো সিম ট্রে বা অ্যাকশন বাটন রাখা হয়নি। স্টার হোয়াইট এবং নাইট স্কাই রঙের বিকল্পে ফোনটি কেনা যাবে। স্টোরেজ ক্ষমতার ওপর ভিত্তি করে ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট, এক টেরাবাইট এবং দুই টেরাবাইট সংস্করণে ফোনটি বাজারে এসেছে।
২৫৬ গিগাবাইট মডেলের দাম ২ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি এবং ৫১২ গিগাবাইটের দাম ৩ লাখ ২৪ হাজার ৯০০ রুপি। এক টেরাবাইট স্টোরেজের ফোনটি কেনা যাবে ৩ লাখ ৫৯ হাজার ৯০০ রুপিতে। সবচেয়ে দামি দুই টেরাবাইট সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ১৪ হাজার ৯০০ রুপি।
তথ্যসূত্র: টাইমস্ অফ ইন্ডিয়া

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন