রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতকে পরাস্ত করে বিশ্বকে চমকে দিয়েছে পাকিস্তান বিমানবাহিনী: পিএএফ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০১:১৫ পিএম

ভারতকে পরাস্ত করে বিশ্বকে চমকে দিয়েছে পাকিস্তান বিমানবাহিনী: পিএএফ

পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু বলেছেন, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পিএএফ-এর দৃঢ় ও সমন্বিত জবাব বিশ্বকে হতবাক করেছিল। আজ মঙ্গলবার পাকিস্তানের রিসালপুরে পিএএফ একাডেমির পাসিং–আউট প্যারেডে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংখ্যাগতভাবে অনেক বড় শত্রুকে পাকিস্তান পরাস্ত করেছে এবং এই অভিযান আধুনিক আকাশযুদ্ধের নতুন মানদণ্ড স্থাপন করেছে।

এয়ার চিফ মার্শাল সিধু বলেন, মারকায়ে-হক ও বুনিয়ানুম মারসুস অভিযানে পিএএফ যে পূর্ণমাত্রার, বহু-মাত্রিক সামরিক কার্যক্রম পরিচালনা করেছে, তা ছিল বিশ্বের ইতিহাসে প্রথম।

তিনি উল্লেখ করেন, ইতিহাসে প্রথমবারের মতো পিএএফ:মহাকাশ, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধসহ দীর্ঘ-পাল্লার অস্ত্রব্যবস্থা।মানববিহীন যুদ্ধবিমান, কিলার ড্রোন ও লয়টারিং মিউনিশনকে একটি সমন্বিত কৌশলে একত্রিত করে পূর্ণাঙ্গ অপারেশন পরিচালনা করে।জহির আহমেদ বাবর সিধু দাবি করেন, ৬–৭ মে, পিএএফ বহু উন্নত ভারতীয় যুদ্ধবিমান—রাফাল, সু-৩০এমকেআই, মিরাজ ২০০০, মিগ-২৯ এবং বিভিন্ন ইউএভি—ভূপাতিত করে। এটিকে আধুনিক ইতিহাসের অন্যতম তীব্র বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ (বিভিআর) যুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়।

তিনি আরও বলেন, ১০ মে, ভারতের প্রি-এম্পটিভ অ্যাকশনের জবাবে পাকিস্তান উত্তর ও দক্ষিণ সেক্টরে ভারতীয় ঘাঁটি ও ভূমি-ভিত্তিক সম্পদের ওপর গভীর হামলা চালিয়ে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমসহ গুরুত্বপূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার নিষ্ক্রিয় করে।সামরিক সাফল্যের পেছনে জাতীয় ঐক্য, আল্লাহর রহমত, সাহসী সিদ্ধান্ত গ্রহণ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও সার্বভৌমত্ব আবার হুমকির মুখে পড়লে পিএএফ আরও শক্তিশালী প্রতিরোধ দেখাবে।