ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:৪৯ পিএম
পশ্চিম তুরস্কে ১ দশমিক ১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।
রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে, যা অত্যন্ত অগভীর।
এর কেন্দ্রস্থল ছিল বালিকেসির শহরের ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সিন্দিরগি শহরের ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
কম্পনের মাত্রা কম হওয়ায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের খুব কাছে হওয়ায় স্থানীয়রা সামান্য কম্পন অনুভব করেছেন বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন