মে ২৬, ২০২৬, ০৯:৫১ এএম
ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার প্রচেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।
আত্মরক্ষা ও মার্কিন সেনাদের সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি ওয়াশিংটনের।বন্দর আব্বাসের কাছে এই হামলার ঘটনাটি ঘটেছে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, যুদ্ধের নীতিমালা ও সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী তাদের প্রতিরোধ জারি রেখেছে। এর কয়েক ঘণ্টা আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল। কিন্তু এই হামলার ঘটনায় আলোচনা প্রক্রিয়াটি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ল।
স্থানীয় গণমাধ্যম বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছে।এখন পর্যন্ত ইরান এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।গত সপ্তাহান্তেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছিলেন। পরে তিনি সেই অবস্থান থেকে সরে এসে আলোচনা তাড়াহুড়ো না করার নির্দেশ দেন।
নতুন এই হামলায় দুই দেশের মধ্যকার শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে তীব্র সংশয় দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে।ঘটনার পর থেকে কূটনৈতিক মহলে নানা বিশ্লেষণ শুরু হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন