মে ২৭, ২০২৬, ০১:১২ পিএম
গাজার উত্তরাঞ্চলে এক সামরিক অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ ওদেহকে হত্যার দাবি করেছে ইসরাইল। বুধবার ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক দাপ্তরিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার শেষ রাতের দিকে ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমে প্রথম এই খবরটি প্রকাশ করা হয়।তবে হামাসের পক্ষ থেকে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি।
নিহত মোহাম্মদ ওদেহ সম্প্রতি হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। গত মে মাসে কাসসাম ব্রিগেডের তৎকালীন প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার পর ওদেহকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
গাজার উত্তরাঞ্চলীয় এলাকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও স্থল অভিযান এখনো অব্যাহত রয়েছে। নতুন এই হত্যাকাণ্ডের দাবি নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন