বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরানের ওপর মার্কিন বিমান হামলা কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১০:৪২ এএম

ইরানের ওপর মার্কিন বিমান হামলা কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

ছবি - সংগৃহীত

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলা পরিচালনা করে। হামলার পরপরই এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে এই হামলাকে ‍‍`প্রকাশ্য আগ্রাসন‍‍` হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ ইরানে চালানো এই হামলার জবাব আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর হবে।

হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ ইরান বরদাস্ত করবে না বলেও সতর্ক করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের একমাত্র নিরাপদ রুট হলো ইরানের তৈরি করা পথটি।