জুলাই ১৭, ২০২৬, ০৩:০০ পিএম
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি সেতু থেকে যমুনা নদীতে ঝাঁপিয়ে পড়া এক তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় ডুবুরি ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাকে পানি থেকে তুলে আনা সম্ভব হয়। তবে ওই তরুণ নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই তার সঙ্গে থাকা তরুণী সেখান থেকে চলে যান বলে জানা গেছে।উদ্ধার হওয়া তরুণের নাম আনু গুপ্তা।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই দুজন একই সঙ্গে নদীতে ঝাঁপ দেওয়ার উদ্দেশ্যে সেতুটিতে গিয়েছিলেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া তরুণকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে ওই তরুণ সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এবং একই সঙ্গে ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন