অক্টোবর ১, ২০২৬, ১১:২১ এএম
ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে এই নিয়োগ দেওয়া হবে। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্সে বিবিএ অথবা ইনফরমেশন সিস্টেমে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে আট বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই ফুলটাইম পদের জন্য আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র অফিসভিত্তিক এবং কর্মস্থল হবে রাজধানী ঢাকায়। নির্বাচিত কর্মকর্তার মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল ভাতা, সপ্তাহে দুই দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও চিকিৎসা বিমা সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে নগদ লিমিটেডের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে প্রয়োজনীয় বিবরণ পূরণ করে আবেদন জমা দিতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন