অক্টোবর ৩, ২০২৬, ০২:০৬ পিএম
আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্যপদে একজন পূর্ণকালীন কর্মী নিয়োগ দেবে সংস্থাটি। নিয়োগপ্রাপ্ত কর্মীর কর্মস্থল হবে কক্সবাজারের টেকনাফে।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, জনপ্রশাসন অথবা তথ্য ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বেসরকারি সংস্থা, মানবিক সংস্থা বা উন্নয়ন প্রকল্পে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই কার্যালয়ভিত্তিক এই পূর্ণকালীন চাকরির জন্য আবেদন করতে পারবেন।
গত ১ অক্টোবর থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে কাতার চ্যারিটি জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন