রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে ৮৬ জন ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৬:৫০ পিএম

দেশে ৮৬ জন ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ছবি : সংগৃহীত

দেশের আইনি কার্যক্রমে গতিশীলতা আনতে আগের সকল নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ক্ষমতাবলে নতুন এই নিয়োগ প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুসংহত এবং সরকারি আইনি সহায়তা প্রক্রিয়া শক্তিশালী করার উদ্দেশ্যেই এই প্রশাসনিক রদবদল আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এই আইন কর্মকর্তারা অবিলম্বে তাদের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
তালিকা দেখতে ক্লিক করুন তালিকা-১ ও তালিকা-২