বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,

মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৬, ১২:৩২ পিএম

মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

আদালতে আজ এই রায় ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়া এলাকায় সংঘটিত সহিংসতার সময় ছয়জন নিহত হন। ওই ঘটনায় আনা মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শেষে আদালত মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত বিবেচনা করে সর্বোচ্চ এ শাস্তি দেন।