নভেম্বর ৮, ২০২৫, ০৮:৫৮ পিএম
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতের ব্যথা বা হাঁটু যন্ত্রণা বেড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। মূলত ঠাণ্ডার সময় নার্ভগুলো বেশি সংবেদনশীল হয়ে পড়ে এবং এই সময় অনেকেই হাঁটাচলা কমিয়ে দেন, যার ফলে ব্যথা বাড়ে। বারবার পেইনকিলার খেলে শরীরের ক্ষতি হতে পারে, তাই এই সময় কিছু কার্যকরী ঘরোয়া টোটকার সাহায্য নেওয়া যেতে পারে।
গরম সেক দিন: ব্যথার স্থান বা হাঁটুতে সবার আগে গরম সেক দিন। গরম সেক দিলে দ্রুত ইনফ্লামেশন (প্রদাহ) হ্রাস পায় এবং এর পাশাপাশি ব্যথাও কমতে শুরু করে।নিয়মিত স্ট্রেচিং: এই সময়ে স্ট্রেচিং করা অত্যন্ত প্রয়োজনীয়। স্ট্রেচিং করলে জয়েন্টের মোবিলিটি বা নড়াচড়ার ক্ষমতা বাড়বে, যার কারণে ব্যথাও কমে যাবে।
হলুদ: হলুদ খাওয়া শুরু করতে পারেন। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিইনফ্লামেটরি গুণ, যার কারণে ব্যথা কমাতে এটি খুব কার্যকর।আদা: সেরার সেরা একটি ভেষজ হলো আদা। এটিও ইনফ্লামেশন কমাতে পারে, যার ফলে ব্যথা কমে যেতে পারে। তাই নিয়মিত এই ভেষজটি খেয়ে যান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন