সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শাপলা গণহত্যার বিচার চাইলেন শায়খ আহমাদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৫, ২০২৬, ০৮:৫৪ পিএম

শাপলা গণহত্যার বিচার চাইলেন শায়খ আহমাদুল্লাহ

ছবি - সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবি করেছেন ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান।সেখানে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় হওয়া এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন।

নিজের ভেরিফাইড পেজে দেওয়া ওই পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, "৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক। ইসলামের বিরুদ্ধে কাঠামোগত বিদ্বেষের পথ চিরতরে বন্ধ হোক।"অন্যদিকে, ২০১৩ সালের ওই হেফাজত আন্দোলনে দেশব্যাপী নিহত ৫৮ জনের পরিচয় এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। 

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, শাপলা চত্বর গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার সরকারের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।চিফ প্রসিকিউটর আরও জানান, শাপলা চত্বরের ওই ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাকেই প্রধান আসামি করা হবে।