বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনী প্রধান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ১০:১৭ পিএম

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনী প্রধান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সামরিক বাহিনীর তিন প্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, যারা হাসপাতালে গেছেন: সেনাবাহিনী প্রধান: জেনারেল ওয়াকার-উজ-জামান।নৌবাহিনী প্রধান: অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিমানবাহিনী প্রধান: এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা এখনও বেশ সংকটাপন্ন।তিনি বলেন:ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না, মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে।"

ডা. জাহিদ জানান, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখতে আসবেন। তারা দেখবেন এবং বিদেশে নেওয়ার প্রয়োজন মনে করলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।