ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:২৮ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতেই মূলত ঢাকায় আসেন সরদার আয়াজ সাদিক।
জানাজা ও দাফন শেষে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।এর আগে, জাতীয় সংসদ ভবনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পাকিস্তানের স্পিকার ছাড়াও এই দলে ছিলেন:
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা
ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গিয়েল
বিদেশি এই বিশিষ্ট অতিথিরা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছান। জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং সশরীরে উপস্থিত থাকার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন