মে ২৬, ২০২৬, ১০:৫৩ পিএম
দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান। ত্যাগের মহিমায় সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমনটিই প্রত্যাশা করেছেন তিনি।
আল্লাহ সবার কোরবানি ও ইবাদত কবুল করুন।প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে ঈদুল আজহা আবারও আমাদের মাঝে হাজির হয়েছে।
হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান ও সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত এই দিবসটিকে মুসলিম উম্মাহর কাছে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ইসলামি এই উৎসব শুধু আনন্দ নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস ও আত্মনিবেদনের চিরন্তন বার্তা বহন করে।
দেশসহ সমগ্র বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার জন্য তিনি বিশেষ প্রার্থনা করেছেন।সরকারপ্রধান বলেন, এই শুভক্ষণে তিনি বিশ্ববাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।
মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন সবার ত্যাগ কবুল করেন এবং মানবজাতির জন্য শান্তি ও নিরাপত্তা দান করেন। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবার মাঝে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।পবিত্র এই দিনে প্রধানমন্ত্রী দেশবাসীর সুস্থতা কামনা করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন