মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১০:৫৩ এএম

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এ স্মরণসভায় অংশ নেন।‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। গত বৃহস্পতিবার ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 

আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন, যেখানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।স্মরণসভায় শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন উপস্থিত সবাই।