রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মির্জা আব্বাসকে নতুন দায়িত্ব দিল সরকার

জাতীয় ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ১০:৫২ পিএম

মির্জা আব্বাসকে নতুন দায়িত্ব দিল সরকার

ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করছেন।মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, হাসপাতালের সার্বিক কার্যক্রম গতিশীল করতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাসকে মনোনীত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরে এই নির্দেশনা পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে গত মার্চ মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়। বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।