শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৫৭ পিএম

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পর্যালোচনা সভা।

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম এবং এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সড়ক পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্জ্য অপসারণের কাজ দ্রুত শেষ করতে মাঠপর্যায়ের কর্মীদের আরও সক্রিয় থাকার তাগিদ দেওয়া হয়। রাজধানীতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগপ্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ময়লা অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশনগুলোকে মনিটরিং জোরদার করতে বলা হয়েছে।