শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৪:১৭ পিএম

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবার স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রকাশিত দ্য মুসলিম ৫০০ এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে তার নাম তালিকাভুক্ত হয়েছে। রাজনৈতিক বিভাগে রাখা হয়েছে তাকে এবং দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে নেতৃত্ব দিয়ে দলটি রাষ্ট্রক্ষমতায় ফেরায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।

একই তালিকায় বাংলাদেশ থেকে সামাজিক বিষয়াবলি বিভাগে জায়গা পেয়েছেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। ড. হামিদা হোসেন আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। অন্যদিকে রাজিয়া সুলতানা রোহিঙ্গা সংকট এবং শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের জন্য আন্তর্জাতিক পরিসরে পরিচিতি পেয়েছেন।

প্রকাশনাটির তথ্যমতে বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক আদর্শিক ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। তালিকায় কেবল শীর্ষ ৫০ ব্যক্তিকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি চারশ পঞ্চাশ জনকে নির্দিষ্ট ক্রম ছাড়াই তেরোটি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।