নভেম্বর ২২, ২০২৬, ১২:২৭ পিএম
ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এই আলোচনার প্রথম দিন চলছে, যেখানে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আগামী ১২ ডিসেম্বর ওই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে, যদিও চুক্তি নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে রাখা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির, আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন