সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০০ পিএম
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আগামী ৪ অক্টোবর থেকে দেশব্যাপী ২২ দিনের বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে নৌপুলিশ। আজ (২৯ সেপ্টেম্বর, ২০২৫) নৌপুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান ঢাকা নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই অভিযান শুরুর ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ নামের এই অভিযান আগামী ৪ অক্টোবর শুরু হয়ে ২২ দিন ধরে চলবে। এই সময়ের মধ্যে সারাদেশে নিম্নোক্ত কাজগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে
-
ইলিশ আহরণ
-
পরিবহণ
-
মজুত ও ক্রয়-বিক্রয়
-
প্রক্রিয়াজাতকরণ
-
বাজারজাতকরণ ও বিনিময়
এই অভিযান চলাকালে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন