নভেম্বর ১১, ২০২৫, ০৯:১০ এএম
সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানাতে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দুপুর ১২টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার রাত সোয়া ৯টার দিকে শুরু হওয়া স্থায়ী কমিটির সভাটি রাত সোয়া ১১টায় শেষ হয়।
সেই সভার আলোচনা ও সিদ্ধান্তগুলোই আজকের সংবাদ সম্মেলনে জানানো হবে।জানা গেছে, সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
এছাড়া দলের স্থায়ী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দেশের বিরাজমান ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে অবহিত করবেন।
বিশেষ করে, সম্প্রতি আলোচিত জুলাই সনদ ও গণভোট সংক্রান্ত বিষয়াবলী এবং দলের ভবিষ্যৎ নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন