সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে সেরা জয় উপহার দিতে চাই

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ২৭, ২০২৫, ০৯:০৫ পিএম

ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে সেরা জয় উপহার দিতে চাই

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরে এই প্রথম প্রার্থী হয়েছেন। তিনি বলেন, আমরা দিনাজপুর সদর-৩ আসনে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে পেয়েছি।

ভোট চাইতে গেলে জনগণের কাছে আমাদের প্রার্থীকে নতুন করে পরিচয় করার প্রয়োজন নেই।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাশিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বখতিয়ার আহমেদ কচি এসব কথা বলেন।

তিনি বলেন, "দেশবাসী ১৬ বছর পর ভোটাধিকার ফিরে পেয়েছে। স্বৈরাচার সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশকে বাঁচান, জনগণকে বাঁচান, বিএনপিকে বাঁচান।"

কচি আরও বলেন, "সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ধানের শীষে ভোট দিয়ে দেশের সেরা জয় উপহার দিতে চাই। আপনাদের সমর্থন, দোয়া ও ভোট অপরিহার্য।"সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা মশির, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি।

11385

সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডালটন, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সদর উপজেলা মহিলা দলের সভাপতি সায়কা বেগম, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা আইনুল হক প্রমুখ।কর্মীসভায় কোতোয়ালি, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ জেলা মহিলা দল, কোতোয়ালি মহিলা দল, ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দও বক্তব্য রাখেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে ধানের শীষ মার্কার প্রার্থী দেশনেত্রী খালেদা জিয়াকে শশরা ইউনিয়নে সর্বোচ্চ ভোটে জিতিয়ে আনার লক্ষ্যে ভোট দেওয়ার আহ্বান জানান।