সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৯:০৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

আগামী পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনাজপুরে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকজ্জামান বাবু, মাহবুব আহমেদ ও হাসানুজ্জামান উজ্জলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই বিপ্লব দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই ইতিহাস কখনো ভুলে যাওয়া যাবে না। সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিটি স্তরের নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালনের দিকনির্দেশনা দেওয়া হয়।আগামী ছয় আগস্ট বিকেলে জেলা বিএনপির উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর থেকে একটি বিজয় মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা সফল করতে দলীয় সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।