রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া-মাহফিল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ১১:১৭ পিএম

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া-মাহফিল

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দিনাজপুর জেলা বিএনপি'র আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৩০ নভেম্বর) বাদ আসর দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় এই দোয়া-মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাকির হোসেন শাহীন।দোয়া-মাহফিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি সহ-সভাপতি মোকাররম হোসেন, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল।

খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা মশির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-প্রচার শরীফ জাকির হীরা, পৌর বিএনপি সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি সহ জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও তাঁতী দলসহ জেলা।

পৌর ও কোতোয়ালি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।উপস্থিত সকলেই বিশেষ মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।