রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপি দোয়া মাহফিল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:০৬ পিএম

খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপি দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে দিনাজপুর শহরের এলজিইডি মোড় এলাকায় (পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে) বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা নবীন দলের সভাপতি মঞ্জুর আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক আসলাম হোসেন।

 সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক মো. ইনসান আলী। এছাড়াও কেন্দ্রীয় নবীন দলের সহ-কোষাধ্যক্ষ মো. রাজ্জাকুর রহমান রিপু এবং পৌর নবীন দলের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। একইসাথে তাঁরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। মোনাজাতে দেশ, জাতি ও দলের কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।