মো. আরিফ ইসলাম
ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:৫০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. চাঁন মিয়া তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. সুমা খাতুনের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
বীরগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি সাইফুল্লাহ সাইফ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়ন দাখিল শেষে অ্যাডভোকেট মো. চাঁন মিয়া বলেন, একটি ইনসাফপূর্ণ সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। হাতপাখা প্রতীকের পক্ষে জনগণের জোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, বীরগঞ্জ ও কাহারোলের সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া নিয়ে আমরা বিজয়ের পথে এগিয়ে যাব।
দলের নেতৃবৃন্দ এ সময় জানান, ইসলামি মূল্যবোধ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে সক্রিয় রয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, দিনাজপুর-১ আসনের ভোটাররা এবার সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।