ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:৪১ পিএম
শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি সেখানে গিয়ে শহীদ জননীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন।হাসপাতালে অবস্থানকালে জামায়াত আমির কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং শহীদ হাদির মায়ের সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
এ সময় তিনি মহান আল্লাহর দরবারে অসুস্থ শহীদ জননীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফ নেতৃবৃন্দ। শহীদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলটির শীর্ষ এই নেতা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন