বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের পিএস নিয়োগ

জাতীয় ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৮:১২ পিএম

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের পিএস নিয়োগ

বিরোধী দলীয় নেতার পিএস নিয়োগ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ ইব্রাহীম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নবনিযুক্ত একান্ত সচিব মুহাম্মদ ইব্রাহীম বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। 

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বিরোধী দলীয় নেতার অভিপ্রায় অনুযায়ী এই পদে বহাল থাকবেন। দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তন ঘটে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত জোট সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং ডা. মো. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতার দায়িত্ব পান। 

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা এবং অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেন। তারই অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সম্পন্ন করা হলো।মুহাম্মদ ইব্রাহীমের এই নিয়োগের মাধ্যমে বিরোধী দলীয় নেতার কার্যালয়ের দাপ্তরিক কাজে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 বিরোধী দলীয় নেতার কার্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সরকারের অধীনে সংসদের কার্যক্রম গতিশীল করতে বিরোধী দলীয় নেতার সচিবালয়কে পূর্ণাঙ্গভাবে সচল করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে যে, এই আদেশ ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা খুব দ্রুতই নতুন কর্মস্থলে যোগদান করবেন।