মে ৫, ২০২৬, ০৪:৫৪ পিএম
২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৫ মে) বিকেলে মতিঝিল এলাকায় এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এদেশের আলেম-ওলামাদের ওপর গণহত্যা চালিয়েছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা।বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় পার হলেও এই ন্যাক্কারজনক ঘটনার বিচার হয়নি।
ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সেদিন নিরস্ত্র মানুষের ওপর যে হামলা চালানো হয়েছিল, তার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে।
এর আগে গত সোমবার ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে মতিঝিলে বিপুল সংখ্যক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য, ৫ মে’র ওই ঘটনার বিচার চেয়ে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্রশিবিরের নেতারা জানান, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে সোচ্চার থাকবেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন