মে ৫, ২০২৬, ০৮:৫৮ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে মঙ্গলবার জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসকদের নিবিড় পরিচর্যা ও নিয়মিত থেরাপিতে রয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ।
গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই সময় প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন রাখার পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।সিঙ্গাপুরে টানা একমাস চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।
এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।দেশবাসী ও নেতাকর্মীদের দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফরোজা আব্বাস। তিনি মির্জা আব্বাসের পরিপূর্ণ সুস্থতার জন্য সবার কাছে আরও দোয়া চেয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন