রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসিনাকে এয়ারপোর্টে পাঠিয়ে দিন, বাকিটা আমরা দেখে নেব: আসিফ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৫:০২ পিএম

হাসিনাকে এয়ারপোর্টে পাঠিয়ে দিন, বাকিটা আমরা দেখে নেব: আসিফ

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভারত সরকারের প্রতি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো নিয়ে এক বক্তব্যের বিষয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। 

এর উত্তরে তিনি হেসে বলেন, শুভেন্দু অধিকারী যদি চান, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন। এরপরের ব্যবস্থা তারা নিজেরাই নেবেন।

আসিফ মাহমুদ বলেন, তারা যতদূর জানেন শেখ হাসিনা নিজেই বর্তমানে ভারতে একরকমের অবরুদ্ধ অবস্থায় আছেন। যেহেতু তিনি বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি, তাই তাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য তারা ভারত সরকারের প্রতি দাবি জানান।ভারতে শেখ হাসিনার অবস্থান এবং রাজনৈতিক বক্তব্য নিয়ে আলোচনা চলাকালে এনসিপি মুখপাত্র এই জবাব দেন। তিনি উল্লেখ করেন, হাসিনাকে ফিরিয়ে আনা গেলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা সহজ হবে।

 

হাসিনাকে বাংলাদেশে পাঠানো হলে পরবর্তী পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি ‍‍`বাকিটা আমরা দেখে নেবো‍‍` বলে মন্তব্য করেন।একই সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানানো হয়। আসিফ মাহমুদ ছাড়াও এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মূলত দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়।