মে ১৮, ২০২৬, ০৫:১২ পিএম
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামের প্রতিটি দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি আঁকার নির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তোলেন। আজকের মধ্যেই শহরের সব দেয়ালে এই কাজ সম্পন্ন করার কথা স্পষ্টভাবে বলেছেন তিনি।
গ্রাফিতি ইস্যুকে কেন্দ্র করে শহরে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে মূলত এই দুই রাজনৈতিক পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্য উত্তেজনা দেখা দেওয়ার পর বিষয়টি দ্রুত স্থানীয় প্রশাসনের নজরে আসে। সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি পদক্ষেপ গ্রহণ করে।এই উত্তেজনাকর পরিস্থিতির জেরে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকার জন্য কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।
স্থানীয় প্রশাসন এই বিস্তীর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। সোমবার সকালে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রশাসনিক সিদ্ধান্ত বলবৎ থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন