সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
শ্রমিক বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৬, ১০:১২ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে তারা সরাসরি সড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, সাধারণ পথচারী ও পরিবহন চালকরা। আইনশৃঙ্খলা রক্ষায় নামানো হয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। অন্যদিকে অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে।