জুন ৪, ২০২৬, ০৮:০৪ পিএম
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকা থেকে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করেন।
সরকারের এই সিদ্ধান্তকে গণবিরোধী বলে আখ্যা দিয়েছেন জামায়াত নেতারা।এর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয়।
পাইকারি ও খুচরা উভয় পর্যায়েই বাড়ানো হয়েছে দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে তা ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়াও সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ।
জুন মাস থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।নতুন এই মূল্যতালিকা প্রত্যাখানের দাবি জানিয়ে জামায়াত নেতারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এটি বাড়তি চাপ সৃষ্টি করবে। বিক্ষোভ মিছিলটি পল্টন ও কাকরাইল মোড় ঘুরে শান্তিনগরে গিয়ে শেষ হয় এবং সেখান থেকে অবিলম্বে দাম কমানোর দাবি জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন