রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরিয়ানির বিনিময়ে বিবেক কেনা হচ্ছে: রাশেদ খাঁন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৫:৩৫ পিএম

বিরিয়ানির বিনিময়ে বিবেক কেনা হচ্ছে: রাশেদ খাঁন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরিয়ানির বিনিময়ে বিবেক কেনা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়টির বর্তমান ছাত্র রাজনীতির ধরনে তিনি তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শিক্ষার্থীদের নীতি-নৈতিকতার অবক্ষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, নবীনবরণে বিরিয়ানি খাইয়ে শিক্ষার্থীদের বিবেক কেনার রাজনীতি চলছে। তিনি দাবি করেন, গত ডাকসু নির্বাচনেও একই পন্থায় শিক্ষার্থীদের একাংশের সমর্থন আদায় করা হয়েছিল। 

অতীতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় রাজনৈতিক নেতাদের বক্তব্য শোনার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের যে আগ্রহ দেখা যেত, বর্তমানের পরিস্থিতির সঙ্গে তা কোনোভাবেই মেলানো যায় না।

বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।সাবেক এই শিক্ষার্থী মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য ও গুরুত্ব আজ হুমকির মুখে। বিশ্ববিদ্যালয়কে এই পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে হলে বিবেকবান শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। 

তিনি অভিযোগ করেন, এক গোষ্ঠী ক্যাম্পাসকে নষ্ট ও বিবেক কেনার রাজনীতিতে রূপান্তর করেছে।ক্যাম্পাসে এখন মনুষ্যত্ব চর্চার চেয়ে মূল্যবোধ বিক্রির প্রবণতা বেশি দেখা যাচ্ছে।