শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:১১ পিএম

বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ পথচলার অর্জন ও সাফল্যের তালিকা অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি ব্যক্তিগত পর্যবেক্ষণ ও উপলব্ধির ভিত্তিতে উল্লেখযোগ্য আটচল্লিশটি অর্জন তুলে ধরেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উল্লেখযোগ্য অর্জন প্রকাশ। মাহদী আমিন তাঁর পোস্টে উল্লেখ করেন যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক আদর্শকে ধারণ করে বর্তমান নেতৃত্বে দলটি একটি গতিশীল ও প্রযুক্তিনির্বভর শক্তিতে রূপ নিয়েছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি দেশের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আত্মত্যাগকারী জাতীয়তাবাদী সৈনিকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রকাশিত আটচল্লিশটি অর্জনের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রবর্তন, ঐতিহাসিক উনিশ দফা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, এবং সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজনসহ রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ধাপের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া খাল কাটা কর্মসূচি, রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের সূচনা, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা, এবং বর্তমান নেতৃত্বের রাষ্ট্র সংস্কারের একাত্তর দফা ও বিভিন্ন কার্ড চালুর মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলোও এই তালিকায় স্থান পেয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও জানান যে জিয়াউর রহমানের স্বনির্ভরতার দর্শন এবং খালেদা জিয়ার কল্যাণমুখী রাজনীতির ধারাবাহিকতায় সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই দলটির মূল লক্ষ্য। গণতান্ত্রিক অভিযাত্রায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থনই দলীয় সাফল্যের সবচেয়ে গৌরবময় অধ্যায় বলে মন্তব্য করা হয়েছে।