রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানালেন জামায়াত নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৭:০৫ পিএম

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানালেন জামায়াত নেতা

ছবি- সংগৃহীত

ভোলা জেলার দৌলতখানে একটি বেসরকারি টিভি চ্যানেলের দুই সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হামলাকে 'ন্যক্কারজনক' আখ্যা দেন।

 বিবৃতিতে তিনি জানান, গত শুক্রবার (২২ আগস্ট) দুপুরে দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় সরকার প্রদত্ত জেলেদের সহায়তার জন্য গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করার সময় সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন এবং ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথের ওপর হামলা চালানো হয়। এই হামলায় তারা গুরুতর আহত হন।

এ্যাডভোকেট জুবায়ের বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি এবং অপরাধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ওপর হামলা শুধু সাংবাদিকতা নয়, বাকস্বাধীনতার ওপরও নগ্ন হস্তক্ষেপ।” তিনি সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান।