মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

সিইসির সাথে এনসিপির বৈঠক আজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ১০:২৭ এএম

সিইসির সাথে এনসিপির বৈঠক আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে এক বৈঠকে বসবে।রবিবার (০২ নভেম্বর) বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (০১ নভেম্বর) রাতে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন গণমাধ্যমকে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত থাকবেন।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।