রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তিন আসনে নির্বাচন করবেন খালেদা জিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০৬:২২ পিএম

তিন আসনে নির্বাচন করবেন খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হলো— দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণার সময় এই তথ্য জানান।

বিএনপি মহাসচিব জানান, আসন্ন নির্বাচনের জন্য বিএনপি প্রাথমিকভাবে ২৩২টি আসনে তাদের দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করছে। এই তালিকার অংশ হিসেবেই বেগম খালেদা জিয়ার তিনটি আসনে লড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।সংবাদ সম্মেলনটি এখনো চলছে এবং পর্যায়ক্রমে অন্যান্য আসনের প্রার্থীদের নামও ঘোষণা করা হচ্ছে।