নভেম্বর ৩, ২০২৫, ০৬:৪০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে লড়বেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
বিএনপি আসন্ন নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭টি আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘এটা সম্ভাব্য তালিকা। এর পরও এসব তালিকায় পরিবর্তন নিয়ে আসা হতে পারে। তবে এই সম্ভাব্য প্রার্থী তালিকা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট (যথাযথ) ধরে নিতে হবে।’
এর আগে আজ দুপুরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়, যেটিতে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন