রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘরোয়া সহজ রেসিপিতে কাপ কেক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৩:১৬ পিএম

ঘরোয়া সহজ রেসিপিতে কাপ কেক

বিকেল হোক, বন্ধুদের হঠাৎ আগমন হোক বা শুধুই নিজের মন ভালো করার মুহূর্ত—এক কাপ গরম চায়ের সঙ্গে একটা নরম, মিষ্টি কাপ কেক যেন মুহূর্তেই মনটা ভালো করে দেয়।

দোকান থেকে কেনা কেক খেতে সহজ হলেও, ঘরে তৈরি কাপ কেকের স্বাদ কিন্তু আলাদা। এতে থাকে বাড়তি যত্ন আর নিজের হাতে বানানোর আনন্দ।

অনেকে মনে করেন কাপ কেক তৈরি করা বেশ কঠিন, কিন্তু আসলে এর রেসিপি খুবই সহজ এবং সব উপকরণই সাধারণত ঘরে পাওয়া যায়।চলুন, তাহলে দেরি না করে এই সহজ রেসিপিটি জেনে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • ময়দা – ১ কাপ

  • ডিম – ২টি

  • চিনি – ৩/৪ চা চামচ

  • তেল – ১/৩ চা চামচ

  • বেকিং পাউডার – ১ চা চামচ

  • ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

প্রস্তুত প্রণালি:

১. প্রথমে একটি বড় পাত্রে ডিম ও চিনি একসাথে ভালোভাবে মেশান, যতক্ষণ না মিশ্রণটি হালকা ও ফেনা ফেনা হয়। ২. এবার তেল ও ভ্যানিলা এসেন্স দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিন। ৩. অন্য একটি পাত্রে ময়দা ও বেকিং পাউডার একসাথে ছেঁকে নিন। এরপর সেই মিশ্রণটি ধীরে ধীরে ডিম-চিনির মিশ্রণে যোগ করুন এবং মোলায়েম একটি ব্যাটার তৈরি করুন। ৪. ব্যাটারটি ছোট কাপ বা কাপকেক লাইনারে ঢেলে দিন।

খেয়াল রাখবেন, কাপের অর্ধেক বা দুই-তৃতীয়াংশ পর্যন্ত ভরবেন, যাতে বেক হওয়ার সময় এটি ফুলে উঠতে পারে। ৫. ওভেনে বেকিং: ওভেন ১৮০°C তাপমাত্রায় প্রি-হিট করে ১৫ থেকে ২০ মিনিট বেক করুন। ৬. কেক হয়ে গেলে ঠাণ্ডা হতে দিন। এরপর চাইলে ওপরে বাটারক্রিম, চকলেট ফ্রস্টিং বা রঙিন স্প্রিঙ্কল দিয়ে সাজিয়ে নিতে পারেন।

টিপ: যদি আপনার বাসায় ওভেন না থাকে, তাহলেও চিন্তা নেই। ঢাকনাওয়ালা প্যান বা প্রেসার কুকারেও সহজেই কাপ কেক তৈরি করা যায়। সেক্ষেত্রে পাত্রের নিচে সামান্য লবণ ছড়িয়ে হালকা আঁচে বসিয়ে দিলেই হবে। খেলার বিরতি বা বিকেলের আড্ডায় এটি দারুণ উপভোগ্য।