ডিসেম্বর ২, ২০২৫, ০৪:৫৪ পিএম
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই অলিখিত ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা ৩৮ বল আগেই জয় নিশ্চিত করে।
১১৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ওপেনার তানজিদ তামিম (৩৬ বলে ৫৫ রান) ও চারে নামা পারভেজ হোসেন ইমন (২৬ বলে ৩৩ রান) দলের জয় নিশ্চিত করে দেন।
৪৬ রানের মাথায় দুই উইকেট (সাইফ হাসান ১৯, লিটন দাস ৭) হারানোর পর তৃতীয় উইকেটে তারা দুজন ৫০ বলে ৭৩ রান যোগ করেন।এর আগে টস হেরে আগে বোলিং করে বাংলাদেশ।
মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ড এক বল আগে মাত্র ১১৭ রানে অলআউট হয়। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে অধিনায়ক পল স্টার্লিংয়ের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে দুজনই তিনটি করে উইকেট নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন