বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

মেসি আসলে কী বলেছিলেন? মুখ খুললেন মিশর কোচ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১০:২২ পিএম

মেসি আসলে কী বলেছিলেন? মুখ খুললেন মিশর কোচ

ছবি - সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে লিওনেল মেসির সঙ্গে তর্কের ঘটনা ও বর্ণবাদী ইঙ্গিতের অভিযোগ নিয়ে মুখ খুললেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ঘটনার এক সপ্তাহ পর তিনি সংবাদমাধ্যমের কাছে এর ব্যাখ্যা দিলেন।মিশরীয় এই কোচ দাবি করেছেন, কোনো বর্ণবাদী ইঙ্গিত তিনি করেননি।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী হোসাম হাসান জানান, ম্যাচের শেষ দিকে মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়কালে তিনি দুই হাত বুকের ওপর ক্রস করে যে অঙ্গভঙ্গি করেছিলেন, তা বর্ণবাদের প্রতীক ছিল না। তিনি বলেন, "আমি রেফারিকে বোঝাতে চেয়েছিলাম যে আপনি ন্যায্য আচরণ করছেন না।"

তর্কের মুহূর্তটির বর্ণনা দিয়ে তিনি বলেন, "মেসি আমার কাছে এসে বারবার জিজ্ঞেস করছিল কেন এমনটা হচ্ছে। সে খুব আবেগপ্রবণ ছিল। আমি তাকে সম্মান করি, তাই তার কথার কড়া জবাব দেইনি।" তিনি আরও জানান, ওই ঘটনার পর মেসি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন।এদিকে, ম্যাচে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মিশরীয় কোচ ও খেলোয়াড়রা। 

তাদের অভিযোগ, একটি গোল বাতিল করা এবং সালাহকে ফাউল করার পরও পেনাল্টি না দেওয়ার পেছনে রেফারির পক্ষপাতিত্ব ছিল। হাসান বলেন, "রেফারি ন্যায়সঙ্গত ছিলেন না। তিনি একটি জাতির পরিশ্রম নষ্ট করে দিয়েছেন। দেখে মনে হয়েছে বিশ্বকাপ আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে।"উল্লেখ্য, ওই ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বর্তমানে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায় আছে।