মে ৩১, ২০২৬, ১১:৪৫ এএম
রাজধানীতে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দেশের উপকূলীয় কয়েকটি অঞ্চলের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার দৈনিক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের এই বৈরী পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো বয়ে যেতে পারে।
একই সঙ্গে এসব এলাকার ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এই কারণে সম্ভাব্য দুর্যোগ এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিক আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
তবে উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা বলছেন। বিশেষ করে ওই অঞ্চলের ছোট নৌকা ও সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

-20260530132246.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন