রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

বিরলে রঙিন ফুলকপির প্রদর্শনী প্লট পরিদর্শন করলেন যুগ্ম-সচিব

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:০৮ পিএম

বিরলে রঙিন ফুলকপির প্রদর্শনী প্লট পরিদর্শন করলেন যুগ্ম-সচিব

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে ‘দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় চাষকৃত রঙিন ফুলকপির প্রদর্শনী প্লট পরিদর্শন করেছেন সরকারের যুগ্ম-সচিব মোঃ সাবেত আলী।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামে কৃষক মুনির উদ্দিন মিন্টু’র ২০ শতক জমিতে উৎপাদিত এই রঙিন ফুলকপি দেখতে যান তিনি।

এ সময় যুগ্ম-সচিব সাবেত আলী রঙিন ফুলকপির গুণমান ও বাজারজাতকরণের সম্ভাবনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আধুনিক উচ্চমূল্যের ফসলে কৃষকদের সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক আবুরেজা মোঃ আসাদুজ্জামান, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আনিসুজ্জামান, বিরল উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী।

কৃষক মুনির উদ্দিন মিন্টু জানান, সাধারণ ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির চাহিদা ও দাম বাজারে বেশি। ২০ শতক জমিতে বেগুনি ও হলুদ রঙের ফুলকপি চাষ করে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। পরিদর্শনকালে স্থানীয় অনেক কৃষক-কৃষাণী উপস্থিত থেকে নতুন জাতের এই সবজি চাষের নিয়ম ও লাভ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।