আগস্ট ১৫, ২০২৬, ০৩:৩২ পিএম
নীলফামারীর ডোমার উপজেলা থেকে রাশেদা বেগম (৪০) নামে এক মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ হয়েছেন। গত ২৬ জুন উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
দীর্ঘদিন অতিবাহিত হলেও তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।এ ঘটনায় নিখোঁজ নারীর ছেলে আবু জাহিদ ২৮ জুন ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নম্বর-১২৯৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ও সন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁজ নারীর শারীরিক গঠন শ্যামলা বর্ণ, উচ্চতা প্রায় পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন প্রায় ৪০ কেজি বলে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁর সন্ধান ও নিরাপদে ফিরে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।কেউ যদি রাশেদা বেগমের সন্ধান পান, তবে তাঁর পরিবারের সদস্যদের (মোবাইল: ০১৭৬৮-৮০৫১০৮ অথবা ০১৩২৪৩২১৫৬২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর সহযোগিতা ও সকলের প্রচেষ্টায় তিনি নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবেন বলে স্বজনরা আশা করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন