রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

আতিউর রহমান

ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:৪০ পিএম

বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

ছবি-দিনাজপুর টিভি

বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দিবাগত রাতে প্রায় ১৫টি দোকান ঘর আগুনে ভস্মীভূত হওয়ার পর দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী সহায়তা পৌঁছে দেন ক্ষতিগ্রস্তদের হাতে।

উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আরিফুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, ইউনিয়ন পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইব্রাহিমসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি জেলা প্রশাসনের প্রতি দ্রুত পর্যাপ্ত সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।