রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মহান বিজয় দিবস উপলক্ষে হিলিতে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:২৬ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে হিলিতে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বিজয়ের চেতনা তুলে ধরা হয়।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শিশু নিকেতন বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ভিন্ন বিভাগে অংশ নেয়। হিলির বিভিন্ন বিদ্যালয়ের মোট ৭০ জন শিশু-কিশোর এতে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, ভেটেরিনারী সার্জন ডা. মোনতাসির মামুন, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী।

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আগামীকাল (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের মূল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।